প্রধান সূচি

Monday, October 29th, 2018

 

কৃষি ও খাদ্য অধিকার : প্রত্যাশিত জনইশতেহার বিষয়ে পিরোজপুরে কর্মশালা অনুষ্ঠিত

কৃষি ও খাদ্য অধিকার : প্রত্যাশিত জনইশতেহার বিষয়ে পিরোজপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থায়নীয় গোপাল কৃষ্ণ টাউন ক্ল¬ব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষক, কৃষাণী, ক্ষেতমজুর, চাষী, উন্নয়ন কর্মী, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র এবং ডিবিএম পিরোজপুর জেলা কমিটির সদস্য মিনারা বেগম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। প্রধান অতিথি আলোচকদের উদ্দেশ্য বলেন, আপনারা এত সমৃদ্ধ এবং সুন্দর সুন্দর আলোচনা করেছেন আমি সত্যি অভিভূত হয়েছি। আসলেই পিরোজপুরেরবিস্তারিত পড়ুন


হৃদপিন্ডে ছিদ্র

মাত্র আড়াই লক্ষ টাকা হলেই বাচঁবে ৭ বছরের শিশু নাঈম

সাত বছরের শিশুর হৃদপিন্ডে ছিদ্র। তাই শিশুটির জীবন এখন সংকটাপন্ন। দিনমজুর বাবার একমাত্র সন্তান নাঈম চিকিৎসার অভাবে যন্ত্রনায় ছটফট করছেন। বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শিশুটিকে বাচাঁতে দ্রুত অপারেশন করা দরকার এবং এই অপারেশন করতে নুন্যতম হলেও আড়াই লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু দিন মজুর পিতার পক্ষে এই টাকা ব্যয় করা অসম্ভব। সন্তানের অসুস্থতা নিয়ে তার পরিবার এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার প্রত্যন্ত বালিপাড়া গ্রামের দিনমজুর মোঃ সোলায়মানের শিশু পুত্র নাঈম। দরিদ্র পিতা তার স্নেহের সন্তানের চিকিৎসা খরচ যোগাতে একেবারে অক্ষম। পুত্রকে বাচাঁতে এলাকারবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্বরূপকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশ অধিদফতর ও ব্র্যাক যৌথ ভাবে বিভিন্ন কর্মসুচি আয়োজন করে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি পৌর শহর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এরপর স্কুল গামী শিক্ষকার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। ওইসব কর্মসূচিতে ইউএনও আবু সাঈদ, পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান লাভলু আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রূপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম খলিল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ব্র্যাকের জেলা ব্যাবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ব্যবস্থাপক সুনিলবিস্তারিত পড়ুন


অভিযানের শেষ দিনে ১৬ জেলেকে একমাসের কারাদন্ড

স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীতে ইলিশ ধরার অপরাধে বিভিন্ন বয়সি ১৬ জন জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওসার হোসেন আদালতে এ রায় দেন। জানাযায়, রবিবার নিয়মিত ন্যায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ সন্ধ্যা নদীতে পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে নদীর ব্যাসকাঠি, শেহাঙ্গল, কৌড়িখাড়া এলাকা থেকে মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ এর নেতৃত্বে ১৪ জন এবং নৌ পুলিশের এস.আই আকবর হোসেনের নেতৃত্বে ২ জন জেলে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজারবিস্তারিত পড়ুন


জেলেদের জালে ধরাপরা অধিকংশ ইলিশের পেটেই ডিম

ইলিশ অবরোধের সময় বাড়ানোর দাবী

ইলিশ অবরোধের নির্ধারিত সময় শেষ হলেও জেলেদের জালে ধরাপরা অধিকাংশ ইলিশের পেটেই ডিম রয়েছে। বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা মাছের বাজারে গিয়ে রবিবার সন্ধায় এমন দৃশ্য দেখা যায়। ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘোষণা করলেও প্রজননের জন্য এ সময়টা যথেষ্ট নয় বলে দাবি মৎস্য ব্যবসায়ীদের। মৎস্য বিভাগ বলছে, ইলিশ সারা বছরই কমবেশি ডিম ছাড়ে। প্রজননের এ প্রধান মৌসুমে পঞ্চাশ ভাগ মাছ ডিম ছাড়ার সুযোগ পায়। তবে, এ বছর কি পরিমাণ মাছে ডিম ছেড়েছে তা আরো কিছুদিন পরে জানা যাবে। রায়েন্দা বাজারের মৎস্য ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম জানান, তিনি এবিস্তারিত পড়ুন


মোংলা বন্দরে পন্যের জট বাগেরহাটে পরিবহন ধর্মঘটে চড়ম ভোগান্তি

সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে বাগেরহাটে দুরপাল্লাসহ সজল রুটে দ্বিতীয় দিনের মতো পরিবহণ ধর্মঘট চলছে। ধর্মঘটের ফলে চাকরিজীবী, শিক্ষার্থীসহ সব ধরণের মানুষ চড়ম ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদের কয়েকগুন বেশি ভাড়া দিয়ে ব্যাটারীচালিত ইজিবাইক, মাহেন্দ্র ও ভাড়ার মোটরসাইকেলে গন্তব্যে পৌছাতে হচ্ছে। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে মোংলা বন্দর জেটি, ইপিজেড ও শিল্প এলাকার অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভোগান্তিতে পড়ছেন আমদানি-রপ্তানি কারকরা। পন্যের জট সৃষ্টি হয়েছে মোংলা বন্দরে। চড়ম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছে সাধারণ ব্যবসায়ীরা। মোংলা বন্দরসহ বিভিন্ন জায়গায় পন্য বোঝাই জাহাজ অপেক্ষমান থাকলেও পরিবহন ধর্মঘটের কারণে মালামালবিস্তারিত পড়ুন


শুটকি আহরণে জেলেদের সমুদ্রে যাত্রা

বঙ্গোপসাগর তীরে সুন্দরবনের দুবলার চরে মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুমকে সামনে রেখে জেলেরা সমুদ্র যাত্রা শুরু করেছেন।  ইলিশ আহরণ ও সুন্দরবনে সব ধরণের মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরদিন সোমবার সকাল থেকেই হাজার হাজার জেলে ঝড়-জলোচ্ছ্বাসের আশংকা মাথায় নিয়েই মোংলার পশুর নদীর চিলা খালের মোহনা হতে জাল-নৌকা ও শুটকি তৈরির উপকরন নিয়ে সাগর পাড়ের দূর্গম চরাঞ্চল ও সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এবছর ১ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলার চরে শুটকি আহরণ মৌসুম শুরু হবে। সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মাহমুদুল হাসান বলেন, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলায় এবারের শুটকিবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় ফুল তৈরী ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন এবং পরিশেষে সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি ডাঃ আব্দুল আওয়াল, অধ্যাক্ষ গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial