প্রধান সূচি

কৃষি ও খাদ্য অধিকার : প্রত্যাশিত জনইশতেহার বিষয়ে পিরোজপুরে কর্মশালা অনুষ্ঠিত

কৃষি ও খাদ্য অধিকার : প্রত্যাশিত জনইশতেহার বিষয়ে পিরোজপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থায়নীয় গোপাল কৃষ্ণ টাউন ক্ল¬ব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষক, কৃষাণী, ক্ষেতমজুর, চাষী, উন্নয়ন কর্মী, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র এবং ডিবিএম পিরোজপুর জেলা কমিটির সদস্য মিনারা বেগম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।

প্রধান অতিথি আলোচকদের উদ্দেশ্য বলেন, আপনারা এত সমৃদ্ধ এবং সুন্দর সুন্দর আলোচনা করেছেন আমি সত্যি অভিভূত হয়েছি। আসলেই পিরোজপুরের জনগণ পিরোজপুর নিয়ে অনেক ভাবেন বলে আমার মনে হয়েছে। তিনি বলেন, কৃষক যেন তার পন্য মাঠ থেকে এনেই নিজে বিক্রি করতে পারে এজন্য মুক্ত বাজার ব্যবস্থা তৈরী করতে হবে। কৃষক, চাষী এবং ক্ষেতমজুরদের মর্যাদা দিতে হবে। তাদের সকল ধরনের সহযোগীতা করতে না পারলে আমরা খাদ্য উৎপাদনে পিছিয়ে যাব। প্রধান অতিথি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেমন সরকারী দায়িত্ব তেমনি এটাকে বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব আমাদের সকলের।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) এর সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতির আয়োজনে কর্মশালার উদ্দেশ্য এবং কৃষি ও খাদ্য অধিকার : প্রত্যাশিত জনইশতেহার বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।

কর্মশালায় বিভিন্ন কার্যক্রম ও মুক্ত আলোচনায় অংশ নেন, বিট্রিশ কাউন্সিল পিরোজপুর এর জেলা ফ্যাসিলেটেটর সুকুমার মিত্র, কৃষাণী রিতা রানী, বাংলাদেশ জাসদ পিরোজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক চন্দ্র শেখর হালদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পিরোজপুর জেলা শাখার পক্ষে হালিম শিকদার, জাতীয় পার্টি পিরোজপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী।

এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ রাজনৈতিক দলের ইশতেহারে খাদ্য নিরাপত্তা বিষয়টি প্রাধান্য দেয়ার অংগীকার ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial