প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান সড়কে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রকৌশলী আবু সাইদ,সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, যুব উন্নয়ন রেজাউল করিম, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরন মন্ডল। রালী ও মানববন্ধনে পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দি-রাইজিংপ্রি ক্যাডেট স্কুল, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক, বিদ্যালয় শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, স্কাউট, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial