প্রধান সূচি

নাজিরপুরে ‘সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে আলোচনা সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিগত ৯ বছরের সরকারের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial