সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান …. শেখ এ্যানী রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুরের সাবেক এমএনএ, গভর্নর ও এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডভোকেট এনায়েত হোসেন খানের মেয়ে শেখ এ্যানী রহমান হাসিনার বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। কেউ বা কোন গোষ্ঠী যদি এই সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের চেষ্টা করে তাহলে তাদের বরদাস্ত করা হবে না। হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারে দুর্বৃত্তদের দ্বারা ভাংচুরকৃত কালী মন্দির পরির্দশন শেষে বৃহস্পতিবার বিকেলে পাঁচপাড়া বাজারে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ এ্যানী রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক ব্যক্তি। তার সরকারের সময়ে হিন্দুদের মন্দির ভাঙ্গা বা পূজা পার্বনে কেউ ব্যাঘাত ঘটাক এটা তিনি সহ্য করবেন না। শারদীয় দূর্গা পূজা যাতে সুষ্ঠুভাবে হিন্দু ধর্মালম্বীরা সম্পন্ন করতে পারে সে বিষয়য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃংখলা বাহিনীসহ সর্বস্তরের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় আনার আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা ও দায়রা জজ আব্দুস সালাম সিকদার, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সরদার ফারুক আহম্মেদ। সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা সিকদার, জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও সরকারী সোহরাওয়ার্দী করেজের সাবেক জিএস গোপাল বসু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মাকসুদুল ইসলাম লিটন সিকদার, নাজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান খান ঠান্ডু, সদর উপজেলার কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, নাজিপুর উপজেলার শ্রিরামকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম মিত্র, সিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁচপাড়া কালি মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মিস্ত্রি, সম্পাদক সুধির মাঝিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
