প্রধান সূচি

Thursday, October 18th, 2018

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান …. শেখ এ্যানী রহমান   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুরের সাবেক এমএনএ, গভর্নর ও এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডভোকেট এনায়েত হোসেন খানের মেয়ে শেখ এ্যানী রহমান হাসিনার বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। কেউ বা কোন গোষ্ঠী যদি এই সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের চেষ্টা করে তাহলে তাদের বরদাস্ত করা হবে না। হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দিতেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ‘সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে আলোচনা সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিগত ৯ বছরের সরকারের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ইন্দুরকানীতে শেখ রাসেলের জন্মদিন পালন

ইন্দুরকানীতে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম. বজলুর রহমান মিন্টু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আ. রশিদ হাওলাদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, জাহাঙ্গীর কাজী, সাংগঠনিক সম্পাদক আবুব্কর সিদ্দিক লাভলু, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বালিপাড়াবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জেলের কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বর নদীতে মা ইলিশ শিকারের দায়ে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিন হাওলাদার (৪০) নামে এক জেলেকে বলেশ্বর নদীতে মাছ ধরার সময় জালসহ আটক করা হয়। পরে আটক জেলেকে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম সরফরাজ তাকে ১২ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানায়, বুধবার গভীর রাতে মা ইলিশ শিকার সময় উপজেলার কচুবাড়িয়ায় বলেশ্বর নদী থেকে তাকে আটক করা হয়।


কাউখালীতে আ’লীগ নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

পিরোজপুরের কাউখালীতে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরাজুড়ি ইউনিয়নের পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন এবং সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু বিভিন্ন মন্দিরে অনুদানের টাকা বিতরণ করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ এবং কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে নৌকার কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগের আমলেই এ দেশের হিন্দুরা মহা আনন্দেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial