মঠবাড়িয়ায় জেলের কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বর নদীতে মা ইলিশ শিকারের দায়ে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিন হাওলাদার (৪০) নামে এক জেলেকে বলেশ্বর নদীতে মাছ ধরার সময় জালসহ আটক করা হয়।
পরে আটক জেলেকে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম সরফরাজ তাকে ১২ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানায়, বুধবার গভীর রাতে মা ইলিশ শিকার সময় উপজেলার কচুবাড়িয়ায় বলেশ্বর নদী থেকে তাকে আটক করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে আ’লীগ নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে শেখ রাসেলের জন্মদিন পালন »
