ইন্দুরকানীতে শেখ রাসেলের জন্মদিন পালন
ইন্দুরকানীতে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম. বজলুর রহমান মিন্টু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আ. রশিদ হাওলাদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, জাহাঙ্গীর কাজী, সাংগঠনিক সম্পাদক আবুব্কর সিদ্দিক লাভলু, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান হাওলাদার, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম লিটন, ইন্দুরকান সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাওন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কেক কাটেন।
