প্রধান সূচি

পিরোজপুরের পূজা মন্ডপ ঘুরে দেখলেন বরিশালের ডিআইজি

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম দূর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করীম, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইস্হাক আলী খান পান্না উপস্থিত ছিলেন।

ডিআইজি মো. শফিকুল ইসলাম পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত পূজারী ও দর্শনার্থীদের সকলের উদ্যেশ্যে বলেন, দূর্গাপূজার এ উৎসব শুধু একটি ধর্মের জন্য নয়। এ উৎসব সবার। আমরা যেমন ঈদ উৎসব পালন করে থাকি, তেমনি পূজাও একটি ধর্মীয় উৎসব। আমাদের দেশ একটি স্বাধীন দেশ। এখানে সকল ধর্মের সমান অধিকার রয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে এ উৎসব পালন করবেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে। তবে শতর্ক থাকবেন কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial