প্রধান সূচি

পিরোজপুরে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের হল রুমে বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরে যোগদানকারী নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নারী প্রতিনিধি এবং জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির, সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি বিমল মন্ডল, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রিড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃংখলা বজায় রাখার লক্ষে পুলিশ, স্বেচ্ছাসেবক, আনসার, মোতায়েনসহ নিরচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ ঠিক রাখার ওপর গুরুত্ব আরোপ ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয় এবছর জেলার ৭টি উপজেলায় ৪৭২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সরকার এজন্য জেলায় ২৫২ মে.টন ত্রান কার্য চাল বরাদ্দ দিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial