প্রধান সূচি

শরণখোলায় সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষক আহত

শরণখোলার আমড়াগাছিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন খাঁন (৪৫)কে বেধরক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসময় হামলাকারীরা তার মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন সেট ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক জানান, বিকেল ৪টার দিকে স্কুল থেকে বাড়ির পথে মোড়েলগঞ্জের ধানসাগর-নলবুনিয়া গ্রামের ইউপি সদস্য জোসেফ আকন (৩৫) প্রধান শিক্ষকের মোটর সাইকেলে ওঠেন। পথিমধ্যে কাঠেরপোল এলাকায় পৌছালে জোসেফ তাকে থামাতে বলেন। সেখানে পূর্ব থেকে অবস্থানরত নলবুনিয়া গ্রামের বাসিন্দা সফেজ উদ্দিন মাতুব্বরের ছেলে শাহ আলম মাতুব্বর (৪০), রফিজ উদ্দিন তালুকদারের জামাতা শহিদুল ইসলাম (৪৩) ও জোসেফ তাকে পার্শবর্তী একটি পরিত্যাক্ত বিদ্যালয়ের কক্ষে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার ডান পা প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। পরে মোটর সাইকেল, নগদ ৫০ হাজার টাকা, বিদ্যালয়ের চাবি, মোবাইল ফোন ও হাত ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি সদস্য জোসেফ আকন মুঠোফোনে জানান, তিনি এলাকায় ছিলেন না। হামলার ঘটনায় জড়িত নন। আমড়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শহিদ হোসেন বাবুল বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার বলেন, অভিযোগ পেয়ে তিনি হাসপাতালে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial