বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত
বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বাগেরহাট জেলা শিশু একাডেমীর আয়োজনে রবিবার সকালে “গড়তে শিশুর ভবিষ্যত, স্কুল হবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আ. গনি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অবিভাবক, সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ৪ জেলের ৭ দিনের কারাদন্ড ॥ ৫০ লাখ টাকার জালে অগ্নিসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে কচুয়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ সমাবেশ »
