প্রধান সূচি

জাপা নেতা মোস্তফা’র সোলাদানার গণসংযোগ

খুলনা-৬ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর নির্বাচনী এলাকা পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর সোমবার দিনভর সোলাদানার ভিলেজ পাইকগাছা, চৌরাস্তা মোড়, সোলাদানা বাজার, চারবান্ধা বাজার, বেতবুনিয়া বাজার, খাটুয়ামারী ও আমুরকাটাসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে গণসংযোগ করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, জাপা নেতা মুজিবর রহমান, আসিক মাহমুদ, আব্দুর রহিম, দেবাশীষ সানা, দেবানন্দ সরকার, আবুল কালাম আজাদ, তন্ময় রায়, বাদশা, রাজিব, সমীরণ ও রাজিব সানা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial