প্রধান সূচি

Monday, October 1st, 2018

 

স্বরূপকাঠীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা ॥ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা

স্বরূপকাঠী উপজেলার জগন্নাথকাঠি বাজারের মধ্যে অবৈধভাবে রাস্তা দখল রেখে ব্যবসা পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওছার হোসেন এ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ দখলদার জামাল সিকদারসহ ৯ ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন অংকে মোট ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, ব্যবসায়ীদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে আদালত পরিচালনা করায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় ব্যবসায়ীরা নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদের জন্য বাজারের মধ্যে জড়ো হলে মুহুর্তের মধ্যে এ সংবাদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত-১ : আহত-৩

বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শুকুর শেখ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শুকুর শেখ মোড়েলগঞ্জ উপজেলার জোকা গ্রামের মোসলেম শেখের ছেলে। আহতরা হলেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈবজ্ঞহাটি গ্রামের আবির আলীর ছেলে আনছার আলী শিকদার (৫৩), একই গ্রামের ফরিদ শেখের ছেলে বাবুল শেখ ওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে আ’লীগ নেত্রীর দোকান ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন

স্বরূপকাঠীতে সরকারি খাস জমির উপরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর নির্মিত দুইটি টিনসেট স্টলঘর ভেঙ্গে দিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার সকালে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওছার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ওই  অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। উপজেলার জগৎপট্টি গ্রামে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মনির দখলে থাকা সরকারি জমির উপরে নির্মিত ওই টিনসেট স্টলঘর ভেঙ্গে ফেলা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন জানান, হাসিনা মনির ছেলে সরকারি জায়গার উপরে ওই টিনসেট স্টলঘর নির্মান করেছিলেন। নির্মিত স্টলঘরের জমি সরকারি ১নং খতিয়ানের জমি। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওইবিস্তারিত পড়ুন


জাপা নেতা মোস্তফা’র সোলাদানার গণসংযোগ

খুলনা-৬ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর নির্বাচনী এলাকা পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর সোমবার দিনভর সোলাদানার ভিলেজ পাইকগাছা, চৌরাস্তা মোড়, সোলাদানা বাজার, চারবান্ধা বাজার, বেতবুনিয়া বাজার, খাটুয়ামারী ও আমুরকাটাসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে গণসংযোগ করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, জাপা নেতা মুজিবর রহমান, আসিক মাহমুদ, আব্দুর রহিম, দেবাশীষ সানা, দেবানন্দ সরকার, আবুল কালাম আজাদ, তন্ময় রায়,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পারম-শ্রদ্ধায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। সোমবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় একটি র‌্যালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ঝুমুর বালা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি হারুন অর রশিদ, রিসোর্সবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial