প্রধান সূচি

স্বরূপকাঠীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা ॥ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা

স্বরূপকাঠী উপজেলার জগন্নাথকাঠি বাজারের মধ্যে অবৈধভাবে রাস্তা দখল রেখে ব্যবসা পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওছার হোসেন এ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ দখলদার জামাল সিকদারসহ ৯ ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন অংকে মোট ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, ব্যবসায়ীদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে আদালত পরিচালনা করায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় ব্যবসায়ীরা নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদের জন্য বাজারের মধ্যে জড়ো হলে মুহুর্তের মধ্যে এ সংবাদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে ব্যবসায়ীরা শান্ত হয়ে দোকানপাট খুলেন।

ব্যবসায়ীদের অভিযোগ কোন চুরি ডাকাতি না করেও একজন ব্যবসায়ীর হাতে হ্যান্ডকাফ পড়িয়ে বাজার থেকে নেওয়া খুবই অপমানজনক ব্যাপার। তাছাড়া প্রশাসনের ঘন ঘন ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় তাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার বলে মনে হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতে অবৈধ দখলদারদের ধরে জরিমানা আদায়সহ সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। খাদ্য ভেজাল ও সরকারি জায়গা দখল করা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রসাশন সর্বদা সোচ্চার থাকবে। তাতে অপরাধী যেই হোক আইনের কাছ থেকে রেহাই পাবেনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial