প্রধান সূচি

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে রবিবার সকালে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এক কর্মীসভা ও সাংগঠনিক পক্ষ-১৮ পালনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও কাউখালী মহিলা কলেজের প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, কাউখালী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু এবং কাউখালী পূজা উদ্যাপন কমিটর সাধারন সম্পাদক এডভোকেট চন্দ্র শেখর দে, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীদা হক এবং সংগঠক ও ৩নং কাউখালী সদর ইউপি সদস্য ঝর্ণা রানী দাস, শাখার সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার প্রমুখ।

পরিশেষে সাংস্কৃতিক সম্পাদক লিলিকনা হালদারের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial