পিরোজপুর-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজের গণ সংযোগ ও জনসভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ আজ শনিবার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া বাজারে ব্যাপক গণ সংযোগ ও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম উল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, মঠবাড়ীয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মৃধা, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, আবুল কালাম মোল্লা, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ আজ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আর উন্নয়নকে আরো বেগবান করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও রাষ্ট্র পরিচালনায় আনতে হবে। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তাকে নৌকায় ভোটদানের আহ্বান জানান।
সভায় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে মনোনয়ন দানের জন্য দলীয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
জনসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক জনসাধারণ যোগদান করেন।
