মঠবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর গণসংযোগ অব্যাহত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর গণসংযোগ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দাউদখালী ফাজিল মাদ্রাসা, নতুন বাজার, রাজার হাট, গিলা বাদ বাজার ও তেতুলতলা বাজারে দিনব্যাপী গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে আর এই উন্নয়নের ধরাকে অব্যহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্ববান জানিয়ে এ সময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিক ও বানিজ্যিকভাবে সমৃদ্ধ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সৎ রাজনীতি করছেন তা আজ বিশ্বব্যাপি স্বীকৃতি পেয়েছে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ৩ আসনের এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগে তার সাথে মঠবাড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, জেলা পরিষদের সদস্য আজিম উল হক, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, আবুল কালাম মোল্লা, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বাজার কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
