প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রসহ আহত ৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় ১০ম শ্রেণির ছাত্র আশিরুল ইসলাম পিয়াস (১৬) সহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার আহত স্কুল ছাত্রের বাবা শিক্ষক জাহাঙ্গীর আলম বাবুল বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার নলী ভীমচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আশিরুল ইসলাম পিয়াস সহপাঠীদের নিয়ে ফুলবল খেলছিল। এসময় অপর একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র খালিদ হাসানের সাথে খেলা নিয়ে পিয়াসের কথা কাটাকাটি হয়। যা খেলার মাঠেই মিমাংসা হয়ে যায়। পরে খেলা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনার জের ধরে হাসান ও তার চাচা কামাল হোসেন বাচ্চুসহ অন্যান্য আসামীরা পিয়াসকে হাসানের বসতঘরের মধ্যে নিয়ে লোহার রড দিয়ে পিটাইতে থাকে। খবর পেয়ে পিয়াসের মা আকলিমা আক্তার পুতুল ও স্বজনরা ছুলে গিয়ে বাঁধা দিলে তাদেরকেও মারধর করা হয়। এসময় আসামীরা ইব্রাহীম খলিল নামের এক মাহিন্দ্র চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial