Friday, September 28th, 2018
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রসহ আহত ৪
পিরোজপুরের মঠবাড়িয়ায় খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় ১০ম শ্রেণির ছাত্র আশিরুল ইসলাম পিয়াস (১৬) সহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার আহত স্কুল ছাত্রের বাবা শিক্ষক জাহাঙ্গীর আলম বাবুল বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার নলী ভীমচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আশিরুল ইসলাম পিয়াস সহপাঠীদের নিয়ে ফুলবল খেলছিল। এসময় অপর একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রবিস্তারিত পড়ুন
