প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজের সামনে থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ে প্রাঙ্গনে এসে শেষ হয়। ‘শিল্প বিকাশে তথ্য প্রযুক্তি’ -এই শ্লোগান নিয়ে র‌্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ঝুমুর বালা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকার ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এর মাধ্যমে বিদেশী পর্যটকদের বাংলাদেশের আকর্ষনীয় স্থানগুলো আকৃষ্ট করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন অচিরেই বাংলাদেশ বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হবে এবং পর্যটন শিল্পের উত্তরোত্তর উন্নতি ঘটবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial