প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর জন্ম দিনে আনন্দ র‌্যালি

মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আনন্দ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, ছাত্রলীগ নেতা সোহেল শেখ, জাহিদুল ইসলাম বাবু, ইমরান হোসেন প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial