প্রধান সূচি

জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মঠবাড়িয়ার আঞ্জুমান আরা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জেলা পর্যায়ে মঠবাড়িয়া উপজেলার ২২নং উদয়তারা বুড়িরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা আক্তার (লাকি) শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। এদিকে আঞ্জুমান আরা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়ার বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial