পাইকগাছা বৃক্ষরোপন ও আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছায় আরআরএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসুচির আওতায় যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও প্রবীন কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গদাইপুর ইনিয়নের কয়েকটি ওয়ার্ডে দু’শতাধিক তাল, নিম, আম সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়। সকাল ১০টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রবীন কর্মসূচির আওতায় ৪জন মৃত্যু ব্যক্তির পরিবারদেরকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, আরআরএফ কর্মকর্তা শেখ আরিফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, তারক মজুমদার, আব্দুল্লাহ আল-জুবায়ের, রনি মন্ডল।
Please follow and like us:
« গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত »
