পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী
জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের গণসংযোগ
পিরোজপুরের-৩ মঠবাড়িয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। সোমবার দুপুরে মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজারে ব্যবসায়ী, শিক্ষকসহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করে এ গণসংযোগ শুরু করেন।
এ সময় ওই এলাকার কৃতি সন্তান জেলা পরিষদ সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, সাবেক কাউন্সিলর ও পৌর আ’লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর কবির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ লতীফ মাষ্টার, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল সোহেল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদার প্রমুখ।
গণসংযোগে মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দাবী করে বলেন, জননেত্রীর উন্নয়ন বার্তা পৌঁছে দিতে আমি মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ শুরু করছি। সরকারের উন্নয়ন বার্তার এ গণসংযোগ অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি ভোটারদের প্রতি আহবান জানান।
