প্রধান সূচি

Monday, September 24th, 2018

 

সংবাদ সম্মেলনে অভিযোগ

নাজিরপুরে যৌতুক দিতে না পেরে বিষপান ॥ চিকিৎসকের অবহেলায় মৃত্যু

নাজিরপুরে যৌতুক দিতে না পেরে বিষপান করেছে তহমিনা আক্তার ময়না (২৫) নামে এক গৃহবধূ। পরে তাকে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন নিহতের পিতা আজাহার আলী শেখ। সোমবার বেলা ১১টায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজাহার আলী বলেন, তার মেয়ে তহমিনা আক্তার ময়নাকে বিগত ৫ বছর পূর্বে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রগুনাথপুর গ্রামের সরোয়ার হোসেন খানের ছেলে রুবেল খানের সাথে বিয়ে দেন। বিয়ের সময় তিনি জামাতা রুবেলকে নগদ দেড় লাখ টাকাসহ উপহার সামগ্রীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নো হেলমেট নো ফুয়েল কর্মসূচীর উদ্বোধন

ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন ও নিরাপদ সড়ক উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানের মত পিরোজপুরেও নো হেলমেট নো ফুয়েল কর্মসূচীর ঘোষনা করা হয়েছে। যদি কেউ হেলমেট না পরে তাদের কাছে পেট্রোল বা অকটেন বিক্রি করা হবে না। সোমবার বিকেলে স্থানীয় বলেশ্বর পেট্রোল পাম্পে এ সচেতনতা কর্মসূচীর উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এ সময় পুলিশ সুপার সালাম কবির বলেন, জেলাজুড়ে এই কার্যক্রম চালু করা হয়েছে। প্রত্যেক পেট্রোল পাম্পের সত্ত্বাধিকারী ও খুচরা বিক্রেতাদের এ বিষয়ে পুলিশ নির্দেশনা দিয়েছে। এতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে । সচেতনতা বৃদ্ধি পেলে কমবে দুর্ঘটনার পরিমান ।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ওমেরা এলপি গ্যাসের প্রতিনিধি সম্মেলন

‘সকলের সাথে সাফল্যের পথে’ এই স্লোগান নিয়ে পিরোজপুরে ওমেরা এলপি গ্যাসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কুটুম বাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে প্রতিষ্ঠানে সহকারী মাহাব্যবস্থাপক মোঃ আরিফুল হক মারুফ। মেসার্স সিনান ট্রেডার্সের স্বত্যাধিকারী মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের বরিশাল বিভাগীয় প্রতিনিধি মোঃ আজম, বিক্রয় প্রতিনিধি মোঃ মামুন, পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, উপকারভোগী প্রতিষ্ঠান হোটেল রোজ গার্ডেনের সত্যাধিকারী কাজী মাহাবুব হোসেন, খুচরা বিক্রেতা সারা ইলেকট্রনিক্স এর সত্যাধিকারী মোঃ ইব্রাহীম, মেহেদী এন্টারপ্রাইজের সত্যাধীকারী মোঃ বাবুর প্রমুখ।বিস্তারিত পড়ুন


পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী

জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের গণসংযোগ

পিরোজপুরের-৩ মঠবাড়িয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। সোমবার দুপুরে মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজারে ব্যবসায়ী, শিক্ষকসহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করে এ গণসংযোগ শুরু করেন। এ সময় ওই এলাকার কৃতি সন্তান জেলা পরিষদ সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার,  সাবেক কাউন্সিলর ও পৌর আ’লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রবীণ বিএনপি নেতার জানাযা নামাযে জনতার ঢল

মঠবাড়িয়ার প্রবীণ নেতা ও উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সির জানাযা নামাজ সোমবার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিএনপি ও তার অংগ সগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার মানুষের ঢল নামে। নামাজের পূর্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বাচিব নেতা ডা. এম নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, বিএনপির সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক কর্ণেল (অবঃ) শাহজাহান মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, কেন্দ্রীয় যুবলীগেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবী আহত

মঠবাড়িয়ার বড় মাছুয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই কবির হোসেন (৪৭) ও ভাবী মারুফা আক্তার (৩৫) আহত হয়েছেন। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানাগেছে, উপজেলা দক্ষিণ বড় মাছুয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আনছার আলী হাওলাদারের ছেলে কবির হোসেন এর সাথে ছোট ভাই জাকির হোসেনের বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে সোমবার দুপুরে জাকির হোসেন, তার স্ত্রী মাকসুদা, শ্যালিকা ও শ্বাশুরী মিলে কবির হোসেনের উপর অতর্কিত হামলায় চালায়। এসময় বাঁধা দিলে কবির হোসেনের স্ত্রী মারুফা আক্তারকেও তারা কুপিয়ে আহত করে।


পাইকগাছায় মীনা দিবস পালিত

পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সোমবার সকালে শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মীনা দিবসে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলী।  স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, ইসলামুল হক মিঠু, নয়ন কুমার সাহা, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন,বিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা প্রশাসনের উন্নয়ন মেলার প্রস্তুতি সভা

জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ রবিউল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, এসআই বাবুল হোসেন। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আবুল হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অধ্যক্ষ আজহার আলী,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় গৃহবধু সোনালী হত্যা মামলায় স্বামী ও শ্বশুরকে ২ দিনের রিমান্ড

পাইকগাছায় গৃহবধু হত্যা মামলায় পুলিশ স্বামী ও শ্বশুরকে রিমান্ড নিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে রোববার শুনানী শেষে বিজ্ঞ বিচারক স্বামী রবিন বিশ্বাসের ২ দিনের এবং শ্বশুর বাবুলাল বিশ্বাসের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, উপজেলার হিতামপুর গ্রামের বাবুলাল বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাসের সাথে ডুমুরিয়া উপজেলার নিতাই বিশ্বাসের মেয়ে ও বি,এল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সোনালী বিশ্বাস (২০) এর সাথে আনুষ্ঠানিক বিয়ে হয়। এর আগে প্রেমজ সম্পর্কের সূত্র ধরে ২০১৪ সালের ৬ আগস্ট তাদের মধ্যে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। ২০১৭ সালেরবিস্তারিত পড়ুন


কয়রা সেতুর টোল রহিতকরণে ডিও লেটার দেওয়ায় পাইকগাছায় আনন্দ মিছিল

কয়রা চাঁদআলী সেতুর টোল রহিতকরণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও (ডিমান্ড অব অর্ডার) লেটার দেওয়ায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানকে জাতীয় শ্রমিকলীগ পাইকগাছা পৌর কমিটির জিরোপয়েন্টে আনন্দ মিছিল ও অভিনন্দন জানিয়েছেন। শ্রমিকলীগের নেতৃবৃন্দ কয়রা সেতুর ন্যায় পাইকগাছার শিববাটী সেতুর টোল রহিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছে। ডিএ লেটারের সূত্রে জানাগেছে, “বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়কে ৫১তম কিলোমিটারে অবস্থিত কয়রা সেতুতে অনির্ধারিত হারে টোল আদায় এবং অনিয়মের জন্য স্থানীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। আদায়কৃত টোল সরকারি কোষাগারে জমা হয় না ফলে টোল আদায় সরকারের কোন কাজে আসছেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial