Monday, September 24th, 2018
পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে ইয়াবাবড়ি কেনা বেচার দায়ে তিন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মোশারেফ মোল্লার ছেলে সোহানুর রহমানকে (২৭) সাত বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন। পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মনকাঠী গ্রামের ইনসান আলী খলিফার ছেলে আকাশ খলিফা (২০) ও বাগেরহাটের মোংলা উপজেলার মাকড়তোন গ্রামের সোহরাব মোল্লার ছেলে ফারুক মোল্লা (২৭) ইয়াবাবড়ি কেনা বেচার দায়ে ছয় বছর কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়েবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জাতীয় মীনা দিবস পালিত
ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মীনা দিবস পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ‘মানসম্মত শিক্ষা – শেখ হাসিনার দিক্ষা, মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ শ্লোগান সম্বলিত প্লাকার্ডসহ এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে অর্ধ গলিত লাশ উদ্ধার
সরূপকাঠি উপজেলার শেহাংগলের খাল থেকে পয়ত্রিশ বছর বয়সি একটি অজ্ঞাতনামা ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সমেদোকাঠি ইউনিয়নের খালে ভাসমান কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি একজন মহিলা হবে বলে জানিয়েছেন পুলিশ। তবে লাশটির অধিকাংশই পচে বিকৃত হওয়ায় প্রাথমিকভাবে পুলিশ আর কিছু শনাক্ত করতে পারেনি। স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সোমবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ইন্দুরকানীতে মিনা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে মিনা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে যেমন খুশি তেমনবিস্তারিত পড়ুন
