প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রবীণ বিএনপি নেতার জানাযা নামাযে জনতার ঢল

মঠবাড়িয়ার প্রবীণ নেতা ও উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সির জানাযা নামাজ সোমবার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিএনপি ও তার অংগ সগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার মানুষের ঢল নামে।

নামাজের পূর্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বাচিব নেতা ডা. এম নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, বিএনপির সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক কর্ণেল (অবঃ) শাহজাহান মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ, বিএনপি নেতা তরিকুল ইসলাম জহির ও কেএম হুমায়ুন কবির প্রমূখ। পরে বহেরাতলা জামে মজিদে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, দিলওয়ার হোসেন মুন্সি (১০৪) রবিবার বিকাল ৩টায় পোর শহরের বহেরাতলাস্থ মুন্সিবাড়ি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial