পাইকগাছায় মীনা দিবস পালিত
পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সোমবার সকালে শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মীনা দিবসে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলী।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, ইসলামুল হক মিঠু, নয়ন কুমার সাহা, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, চুমকি রায়, বিএম আক্তার হোসেন, অনিতা রানী মন্ডল, রেখা রানী মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষক শিল্পী পারভীন, সুরাইয়া ইয়াসমিন ও এসএম আমিনুর রহমান লিটু।
