পাইকগাছার জাপানেতা মোস্তফা কামালের গণসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসাবে পাইকগাছা উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি বৃহস্পতিবার উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা বাজার, মিনহাজ বাজার, গড়ইখালী ইউনিয়নের বাসাখালী বাজার ও গড়ইখালী বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও এলাকাবাসীর সাথে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগে তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, জাপানেতা মুজিবর রহমান, আমিন উদ্দীন সানা, আশিক মাহমুদ, আব্দুর রহিম, দেবাশীষ সানা, ডাঃ সুলতান মাহমুদ ও রেজাউল করিম।
Please follow and like us:
« বোয়ালিয়া ব্রীজের সংযোগ সড়কে গর্ত ॥ যানবাহন চলাচলে ঝুঁকি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাজা ও ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক »
