প্রধান সূচি

বোয়ালিয়া ব্রীজের সংযোগ সড়কে গর্ত ॥ যানবাহন চলাচলে ঝুঁকি

পাইকগাছায় কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে নতুন সংযোগ সড়কে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে এ্যাপ্রোস সড়কের পাশ ভেঙ্গে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের ভারি বৃষ্টিতে সড়কের পাশের বালি ধ্বসে যাওয়ায় রাস্তা ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। উক্ত ব্রীজে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। যে কোন সময় গর্তে পড়ে যানবাহন দূর্ঘটার কবলে পড়তে পারে।

এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জানান, রাস্তার ভাঙ্গা গর্তটি মেরামত করার জন্য ব্রীজের ঠিকাদারকে জানানো হয়েছে। তারা খুব তাড়াতাড়ি ভাঙ্গা গর্তটি সংস্কার করবে বলে তিনি জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial