প্রধান সূচি

পাইকগাছা স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

সোস্যাল ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল মিলনায়তনে কলেজ শাখার অধ্যক্ষ কেএম মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ব্যাংক কর্মকর্তা কামাল আরিফ, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মসিউর রহমান।

বক্তব্য রাখেন, শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক, আয়েশা খাতুন, রফিউল ইসলাম, রাইমা সুলতানা ও তুহিন রায়। অনুষ্ঠানে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সহজ শর্তে ব্যাংক হিসাব খোলা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial