প্রধান সূচি

Sunday, September 16th, 2018

 

মঠবাড়িয়ায় শ্রেষ্ঠ শিক্ষক মোশারেফ হোসেন ॥ শ্রেষ্ঠ শিক্ষিকা আঞ্জুমান আরা

প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ তে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে উপজেলার ৬১নং উত্তর পশ্চিম মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন ও ২২ নং উদয়তারা বুড়িরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা আকতার (লাকি) শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হল রুমে বিচারকরা তাদের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। এদিকে মোশারেফ হোসেন ও আঞ্জুমানারা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়ার বিভিন্ন সংগঠন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।


কাউখালীর শিয়ালকাঠীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময়

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর  উদ্যোগে রবিবার সকালে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, উপজেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, সাবেক যুগ্ন-আহবায়ক শামিম আহমেদ, ভান্ডারিয়ার যুব সংহতির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলীবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। সুমা আক্তার উপজেলার হোতখালী গ্রামের নান্টু মোল্লার মেয়ে ও বান্ধবপাড়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাবার বাড়িতে বসে ওই গৃহবধূ চট্টগ্রামে অবস্থানরত স্বামীর সাথে মুঠোফোনে কথা বলার পর প্রথমে বিষপান ও পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কপোতাক্ষ নদে ভাঙ্গন : হুমকির মুখে মামুদকাটী বেড়িবাঁধ

পাইকগাছায় কপোতাক্ষের ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে হরিঢালী ইউনিয়নের মামুদকাটী খেঁয়াঘাট সংলগ্ন ওয়াপদার বেড়িবাঁধ। ভাঙ্গন রোধ করা না গেলে যে কোন মুহূর্তে বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন হয়ে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটী খেঁয়াঘাট সংলগ্ন এলাকায় কপোতাক্ষের ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ওয়াপদার বেড়িবাঁধ। ইউপি সদস্য কুমারেশ দে জানান, সাবেক মেম্বর নির্মলের বাড়ী থেকে মামুদকাটী খেয়াঘাট সংলগ্ন শ্বশান ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। পার্শ্ববর্তী পাখিমারা বিলে টিআরএম পদ্ধতি চালু করায় কপোতাক্ষে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। আর এ স্রোতেরবিস্তারিত পড়ুন


পাইকগাছা স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

সোস্যাল ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল মিলনায়তনে কলেজ শাখার অধ্যক্ষ কেএম মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংক কর্মকর্তা কামাল আরিফ, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মসিউর রহমান। বক্তব্য রাখেন, শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক, আয়েশা খাতুন, রফিউল ইসলাম, রাইমা সুলতানা ও তুহিন রায়। অনুষ্ঠানে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সহজ শর্তে ব্যাংক হিসাব খোলা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial