প্রধান সূচি

কাউখালীর শিয়ালকাঠীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময়

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর  উদ্যোগে রবিবার সকালে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, উপজেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, সাবেক যুগ্ন-আহবায়ক শামিম আহমেদ, ভান্ডারিয়ার যুব সংহতির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।

বক্তারা শিয়ালকাঠী দুঃস্থ নেত্রী, স্থানীয় প্রবীণ সমাজসেবীসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে ও কাউখালীসহ দক্ষিণাঞ্চলে যে উন্নয়নমূলক কাজ চলছে তা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial