পিরোজপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর পিরোজপুর সদর উপজেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টে দুর্গপূর ইউনিয়ন দল বিজয়ী হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক।
সহকারি কমিশনার (ভুমি) রামানন্দ পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে যুবদল নেতা গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন »
