বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন
জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে সোমবার পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর শাখা।
শহরের সিও অফিস মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি শাহনাজ পারভীন, পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল মজুমদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ফকির, শিক্ষক সাবিনা ইয়াসমীন, মিতালী রানীম সবিতা রানী, হাফছা আক্তার প্রমুখ।
বক্তারা সারাদেশে জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ১ দফা দাবী জানান এবং ঢাকায় অবস্থান কর্মসূচি চলাকালে ৫ শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদ জানান।
পরে শিক্ষক নেতৃবৃন্দ পিরোজপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
