ইন্দুরকানীতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে র্যালী ও আলোচনা সভা
“স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক কুমার, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সেকান্দার আলী খান, মো. হারেজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস. এম লোকমান হোসেন, সাংবাদিক মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
