প্রধান সূচি

পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৯তম শাখার উদ্বোধন

পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের ল-ইয়ার্স প্লাজার ২য় তলায় এ শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আব্দুল মালেক মোল্লা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মদিনা ইসলামী বিশ^বিদ্যালয়ের পিএইচডি হযরত মাওলানা সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর মো. সাইদুল্লাহ লিটন, পিরোাজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি শেখ ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মো. মঞ্জুর হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এ্যাসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও পিরোজপুর শাখার ব্যবস্থাপক মো. মূর্তজা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial