প্রধান সূচি

বাগেরহাটে শিবির নেতাসহ গ্রেফতার ৮৯

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় সন্দেহজনক আসামী হিসেবে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান নাছিরকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে মোড়েলগঞ্জ উপজেলা সদর থেকে আটক করা হয়। এদিন দুপুরে তাকে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গত ৯ আগষ্ট দায়ের হওয়া একটি নাশকতার মামলায় সন্দেহজনক আসামী হিসেবে নাছিরকে আটক করা হয়েছে। নাছির ২০১০ সালে ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি মোড়েলগঞ্জ খারইখালী জোহরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

অপরদিকে, বাগেরহাট জেলা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী ও অন্যরা বিভিন্ন মামলার আসামী বলে জেলা পুলিশ জানিয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial