প্রধান সূচি

পৌর মেয়র অব্যাহতি ॥ বাদী শোন এ্যারেষ্ট

মঠবাড়িয়ায় যুবলীগ নেতা লিটন হত্যা মামলার চার্জশীট দাখিল

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা লিটন পন্ডিত হত্যা মামলায় পিরোজপুর সিআইডি পুলিশের দাখিল করা অভিযোগপত্র সোমবার গ্রহণ করেছে বিজ্ঞ আদালত। ওই অভিযোগপত্রে মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে অব্যাহতি দিয়ে নতুন করে তিন জনকে অন্তভূক্ত করা হয়েছে। এসময় আদালতের এজলাসে উপস্থিত থাকা এ হত্যা মামলার বাদী অন্য একটি হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী হওয়ায় তাকে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শোন এ্যারেষ্ট দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর শহরের সংঘর্ষ চলাকালে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারী যুবলীগ নেতা লিটন পন্ডিত গুলিতে নিহত হয়। এঘটনায় নিহতের বড় ভাই জাকির পন্ডিত বাদী হয়ে ২৬ জুলাই উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ ১৫ জনকে নামীয়সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন বিপিএম ও থানা সাব ইন্সপেক্টর মাহাবুবুর রহমান দীর্ঘদিন তদন্ত শেষে পিরোজপুরের সিআইডি পুলিশ তদন্তভার গ্রহণ করে। সিআইডি পুলিশের এসআই বিউটি আক্তার তদন্ত শেষে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালতে যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান ও দলিল লেখক নাসির উদ্দিনকে অন্তভূক্ত করে ১৭ জনকে অভিযুক্ত করে গত ২ জুলাই চার্জশীট দাখিল করেন।
মামলার বাদী ওই চার্জশীটের বিরুদ্ধে গত ১৯ আগস্ট সময় চেয়ে আবেদন করেন এবং ওই চার্জশীট এ নারাজী দিলে আদালত জবান বন্দি গ্রহণ করে ৩ সেপ্টেম্বর নারাজীর শুনানীর দিন ধার্য্য করেন। সোমবার শুনানী শেষে প্রধান আসামী রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে অব্যাহতি দিয়ে তিন জনকে অন্তভূক্ত করে চার্জশীট গ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial