প্রধান সূচি

শিশুশ্রম বন্ধ হচ্ছে

মন্ত্রিসভায় অনুমোদিত বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮-তে শিশুশ্রম বন্ধে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এই আইন পাস হলে ১৪ বছরের নিচে কাউকে কোনও ধরনের কারখানায় নিয়োগ দেয়া যাবে না। নিয়োগ দিলে কারখানা মালিকের পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এর আগে বিশেষ শর্তসাপেক্ষে ১২ বছরের ওপরের শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া যেতো। তবে এবার ১৪ বছরের নিচে কাউকে নিয়োগ দিলে নিয়োগকারীর শাস্তির বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, ১৪ বছর বয়সের নিচের শিশুকে কোনও কারখানায় নিয়োগ দেয়া যাবে না। তবে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া যাবে। প্রতিবন্ধী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিপরিষদের লবঠকে ৩৫৪টি ধারাবিশিষ্ট বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮ নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সংশোধনী প্রস্তাবে দুটি ধারা, চারটি উপধারা, আটটি দফা সংযোজন করা হয়েছে। ৬টি উপধারা বিলুপ্ত করা হয়েছে। ৪১টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

আইএলও কনভেনশন অনুযায়ী বর্তমান বাংলাদেশ শ্রম আইন ২০০৬-কে আরও যুগোপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial