প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা

পিরোজপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান।
শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহামান, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন ও নারী নেত্রী খালেদা আক্তার হেনা।
প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial