প্রধান সূচি

স্বরূপকাঠীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় সাদিয়া আকন (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের পিরোজপুর মর্গে প্রেরণ করেছে।
সাদিয়া স্বরূপকাঠী ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী। এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুটিয়াকাঠি গ্রামের মো. শাহাদাত হোসেনের মেয়ে সাদিয়া বুধবার রাতে বাড়ির সকলের অগোচরে ঘরের দোতলায় কাঠের রুয়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে স্বরূপকাঠী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial