কদমতলায় দুঃস্থদের ভিজিএফ চাল কম দেয়া হয়েছে
ঈদের প্রাক্কালে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল কম দেয়া হয়েছে। চাল বিতরণ করার সময় সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে এ অনিয়মের ঘটনা বন্ধ করেছেন।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক উক্ত ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে দেখতে পান জনপ্রতি ২০ কেজির বদলে ১৬ কেজি/সাড়ে ১৬ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ বিষয়ে তিনি (এডিসি) ইউপি চেয়ারম্যান মো. হানিফ খানকে প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে ব্যর্থ হন। এরপর এডিসি’র উপস্থিতিতে বাকী দুঃস্থদের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানান এডিসি মো. মোস্তাফিজুর রহমান।
Please follow and like us:
« ইন্দুরকানীতে পশুর হাটে খাজনা না থাকলেও অতিরিক্ত টাকা আদায় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ার ৫ গ্রামে মঙ্গলবার ঈদ »
