প্রধান সূচি

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে শোক প্রকাশ

দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান সাংবাদিক জগতের পথিকৃত, দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এডভোকেট শ.ম রেজাউল করীম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, ইত্তেফাক পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিক সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ও ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর রিপোটার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, পিরোজপুর টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।

প্রথিতযশা সাংবাদিক দৈনিক সমকালের সম্পাদক ও পিআইবির চেয়ারম্যান গোলাম সারওয়ার এর মৃত্যুতে শোকাহত দৈনিক পিরোজপুর কন্ঠ পরিবার।

ইন্দুরকানী প্রতিনিধি জানান, দৈনিক সমকালের সম্পাদক ও পিআইবির চেয়ারম্যান গোলাম সারওয়ারের মৃত্যুতে ইন্দুরকানীতে সাংবাদিকসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করেছেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাংবাদিক এম. আহসানুল ছগির, খান মো. নাসির উদ্দিন, এইচ.এম. ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, আলমগীর কবির মান্নু, আহাদুল ইসলাম শিমুল, জে আই লাভলু, মো. হাফিজুর রহমান, মো. জাকির হোসেন, আবুল কালাম গাজী, মো. মারুফুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial