প্রধান সূচি

পাইকগাছার  প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের পোনা বিতরণ

পাইকগাছার ৩১টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৫শ’ কেজি পোনা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial