মুকুল সভাপতি ॥ সেলিম সাধারণ সম্পাদক
পিরোজপুরে জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে জাতীয় পার্টি (এরশাদ) নেতারা বলেছেন, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল ছিলো স্বর্ণযুগ। এরশাদের শাসন আমলের হালুয়া-রুটি খাওয়া নেতারা অন্য জায়গায় চলে গেছে। আজকে প্রেসিডেন্টসিয়াল সরকার হলে এরশাদ রাষ্ট্রপতি হবেন। বর্তমানে উপমহাদেশে জোটের রজনীতি চলছে তাই এরশাদ সাহেবও জোটের রাজনীতিতে আছেন। সামনে আরো অনেক চমক আসবে। আপনারা সংগঠিত হন। সংগঠিত না হলে মূল্যায়ন হবে না।
শুক্রবার শহরের এস.বি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টির নেতারা এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান দুলাল।
জাতীয় পার্টির জেলা শাখার আহবায়ক মো. সেকান্দার আলী মুকুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম-আহবায়ক শরিফ মোহাম্মদ হাবিবুর রহমান। সদস্য সচিব অধ্যাপক মো. নজরুল ইসলাম বাদশার পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আহবায়ক মো. রফিকুল ইসলাম সেলিম, জেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. নুরে আলম, রফিকুল ইসলাম রাজন, নাজিরপুর উপজেলা আহবায়ক শহ-আলম শেখ, কাউখালী নজরুল ইসলাম, মঠবাড়িয়া আহবায়ক নাজমুর হাসান কবির ও নুরে আলম, মো. রফিকুল ইসলাম টুকু, মনিরুজ্জামান মিয়া ও মো. ফারুক হোসেন দুলালসহ জেলার নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
পরে কাউন্সিলের মাধ্যমে ৪ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। তারা হলেন সেকান্দার আলী মুকুল সভাপতি, অধ্যাপক নজরুল ইসলাম বাদশা সিনিয়র সহ-সভাপতি, মো. রফিকুল ইসলাম সেলিম সাধারণ সম্পাদক ও শরিফ মোহাম্মদ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক। কমিটির বাকিদের নাম পরে ঘোষণা করা হবে বলে জান গেছে।
