পিরোজপুরে শিক্ষক নেতার মৃত্যুতে স্মরণ সভা
পিরোজপুর কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) নেতা মো. আসাদুজ্জামান মিঠুর আকষ্মিক মৃত্যুতে বৃহস্পতিবার শিক্ষক সমিতি পিরোজপুর সদর উপজেলার উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভার সভাপতিত্ব করেন শিক্ষক সমিতি সদর শাখার সভাপতি স¦পন কুমার চক্রবর্তী ও সঞ্চালনা করেণ সাধারণ সম্পাদক ইব্রাহীম ফরাজী।
এসময় উপস্থিত ছিলেন সমিতি’র জেলা সভাপতি অমল চন্দ্র মন্ডল, সদর উপজেলা কমিটির সাংগঠনিক জাহিদুল ইসলাম, সদস্য আশিষ চক্রবর্তী, সদস্য ইলিয়াজ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« পিরোজপুরে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা »
