পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা
পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার ফতেপুর গ্রামের জনৈক ব্যক্তির ৫ম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘটনার দিন মঙ্গলবার রাত ৯টার দিকে এলাকার আছাদ মাস্টারের বাড়ী থেকে প্রাইভেট পড়ে বাড়ী ফিরছিল। এ সময় বাড়ীর সামনে ওৎ পেতে থাকা একই এলাকার ওজিয়ার সানার ছেলে বাবুল সানা (২০) অপর এক যুবকের সহযোগিতায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে বাবুল ও সহিল উদ্দীন গাজীর ছেলে আশরাফুল গাজী (২১) কে আসামী করে বুধবার পাইকগাছা থানায় ধর্ষণ মামলা করে। এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
Please follow and like us:
« পিরোজপুরে শিক্ষক নেতার মৃত্যুতে স্মরণ সভা (পূর্ববর্তি সংবাদ)
