প্রধান সূচি

Thursday, August 9th, 2018

 

অনার্স পরীক্ষাকেন্দ্রের দাবিতে ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

ভাণ্ডারিয়ায় অনার্স পরীক্ষাকেন্দ্রের দাবিতে কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে ভাণ্ডারিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সমাবেশে বক্তব্য রাখে, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মো. জুয়েল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষার্থী হাফিজা আক্তার, আয়শা আক্তার, বুশরা হোসেন, সাদিয়া আক্তার, কেয়া আক্তার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন একস্থানে দুই ধরনের নীতি চলতে পারে না। তিন কি.মি দীর্ঘ উত্তাল কঁচা নদী পার হয়ে ঝুঁকি নিয়ে পিরোজপুর জেলা সদরে গিয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স  পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। এতে সরকারী কলেজ শিক্ষার্থীরাবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় ইয়াবা, রামদা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাণ্ডারিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবা, রামদা ও মোটরসাইকেলসহ মো. মনির হোসেন কবিরাজ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভা-ারিয়া শহরের ভূবনেশ্বর সেতু সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় র‌্যাব সদস্যরা ১৯৩ পিস ইয়াবা, দুইটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদককারবারি মনির কবিরাজ উপজেলার দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের মৃত শাহাজাহান কবিরাজের ছেলে। র‌্যাব সূত্র জানায়, বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে ভাণ্ডারিয়া শহরের ভূবনেশ্বর সেতুর উত্তর পার্শ্বে পাকাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে র‌্যাবের অভিযান

অপহৃত ১৩ জেলেকে উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সন্নিহিত বঙ্গোপসাগর থেকে গত ৪ আগষ্ট বনদস্যুদের হাতে মুক্তিপনের দাবীতে অপহৃত প্রায় অর্ধশত জেলেরে মধ্য থেকে ১৩ জনকে উদ্ধার হয়েছে। র‌্যাব-৮ দাবি করছে বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত এই ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের হাতে মুক্তিপনের দাবীতে অপহৃত বাকি জেলেদের উদ্ধারে সুন্দরবনে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার আলমগীর হোসেন (৫০), মিরাজ হোসেন (২৮), আব্দুল হক (৫০), মিজান ফকির (৩৫), বাদশা মাতুব্বর (৪৫) ও জাহাঙ্গীর মাঝি (৪৫), সাইফুল ইসলাম পলাশ (৩০), বরগুনারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিসেট পলিটেকনিকে নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠিত

বাগেরহাটে বিসেট পলিটেকনিকে নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন। দ্যা ইউনিভারসিটি অব কুমিল্লা বোর্ড অব স্ট্রাষ্টিজ’র চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল্লাহ শেখ মো. বায়েজিদুল ইসলামের সভাপতিত্বে বুধবার সকালে অনুষ্ঠিত নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, বিসেট পলিটেকনিকের পরিচালক (প্রশাসন) আবু নাইম, পরিচালক (অর্থ) ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শামীম হাসান, পরিচালক ও বিশিষ্ট সাংবাদিকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে নারীদের বিভিন্ন সামগ্রী তৈরিতে প্রশিক্ষনের উদ্বোধন

বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে মহিলাদের সেলাই, ব্লক, বাটিক, বেকারী সামগ্রী তৈরি প্রশিক্ষন এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে শহরের কোর্ট মসজিদ রোডে বুটিকের সম্মেলন কক্ষে মহিলা পরিষদসহ বিভিন্ন মহিলা সংগঠনের উদ্যেগে এক সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো: তানজিল্লুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: পারভীন খানমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মুজিবর রহমান খান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুরবিস্তারিত পড়ুন


মাছের অভয়াশ্রম প্রয়োজন

মঠবাড়িয়ায় নির্বিচারে নিধনে অস্তিত্ব সংকটে দেশী মাছের ভান্ডার প্রশাসন নির্বিকার

দেশী মাছের ভান্ডার বলে খ্যাত উপকূলীয় মঠবাড়িয়া উপজেলায় চলছে মাছ নিধনের উৎসব। প্রতি বছর মৎস্য সপ্তাহ পালনের নামে হাজার হাজার টাকা ব্যায় করে কিছু কর্মসূচী পালন করা হয় যা দেশী মাছ রক্ষায় কোনই কাজে আসে না। প্রশাসনের নির্বিকার ভূমিকায় অসাধু জেলেরা অবৈধ বিভিন্ন ফাঁদ পেতে বেপরোয়াভাবে মাছ নিধন করায় উপজেলার জলাশয় গুলো এখন দেশী মাছ অস্তিত্ব সংকটের পথে। দেশী মাছের অভয়াশ্রম ঘোষণার দাবী জানিয়েছেন ভোক্তা সাধারণ। ভৌগলিক অবস্থানে নিচু হওয়ায় মঠবাড়িয়া উপজেলার অসংখ্য জলাশয় এক সময়ে দেশী মাছের অভয়ারণ্য ছিল। দিন দিন নিত্য নতুন পদ্ধতিতে মাছ নিধনের ফলে বিলুপ্ত হয়েবিস্তারিত পড়ুন


চিংড়ির চাহিদা না থাকায় কাকড়া চাষে ঝুঁকছে চাষীরা

একসময়ে বাগেরহাটের প্রধান অর্থকরীর চালিকাশক্তি ছিল সাদাসোনা খ্যাত বাগদা ও গলদা চিংড়ি। এই চিংড়িতে রোগ-বালাইসহ বিভিন্ন কারনে মড়ক লেগে থাকায় পেশা পরিবর্তন করছেন চাষিরা। বিদেশী বাজারে চিংড়ির চাহিদা না থাকায় কাকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। কয়েক বছরে গলদা চিংড়ির দাম কমেছে প্রায় ৫০ শতাংশ। চাষিদের সাথে কথা বলে জানাগেছে, কাকড়ার রোগবালাই কম,  মৃত্যুহার কম ও দাম বেশি হওয়ায় কাকড়া চাষে ঝুকছে চাষীরা। বাগেরহাটে সাধারণত কাকড়ার দুই ধরণের চাষ হয়ে থাকে। একটি হচ্ছে পুরুষ কিশোর কাকড়া (ছোট কাকড়া) ছেড়ে বড় করে বিক্রি করা এবং অপ্রাপ্ত বয়স্ক (প্রি ম্যাচিউরড) মা কাকড়া ঘেরে ছেড়েবিস্তারিত পড়ুন


সোস্যাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোস্যাল ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন, অফিসার জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সুদ্বীপ্ত দেবনাথ, শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আজম, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী উম্মে কুলছুম, মুক্তা, নূরুন্নাহার ও একা। অনুষ্ঠানে সহজ শর্তে শিক্ষার্থীদের হিসাব খোলা হয় ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা

পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার ফতেপুর গ্রামের জনৈক ব্যক্তির ৫ম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘটনার দিন মঙ্গলবার রাত ৯টার দিকে এলাকার আছাদ মাস্টারের বাড়ী থেকে প্রাইভেট পড়ে বাড়ী ফিরছিল। এ সময় বাড়ীর সামনে ওৎ পেতে থাকা একই এলাকার ওজিয়ার সানার ছেলে বাবুল সানা (২০) অপর এক যুবকের সহযোগিতায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে বাবুল ও সহিল উদ্দীন গাজীর ছেলে আশরাফুল গাজী (২১) কে আসামী করে বুধবার পাইকগাছা থানায় ধর্ষণ মামলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিক্ষক নেতার মৃত্যুতে স্মরণ সভা

পিরোজপুর কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) নেতা মো. আসাদুজ্জামান মিঠুর আকষ্মিক মৃত্যুতে বৃহস্পতিবার শিক্ষক সমিতি পিরোজপুর সদর উপজেলার উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভার সভাপতিত্ব করেন শিক্ষক সমিতি সদর শাখার সভাপতি স¦পন কুমার চক্রবর্তী ও সঞ্চালনা করেণ সাধারণ সম্পাদক ইব্রাহীম ফরাজী। এসময় উপস্থিত ছিলেন সমিতি’র জেলা সভাপতি অমল চন্দ্র মন্ডল, সদর উপজেলা কমিটির সাংগঠনিক জাহিদুল ইসলাম, সদস্য আশিষ চক্রবর্তী, সদস্য ইলিয়াজ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial